ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উলটো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা ৫৬টি পাসপোর্টসহ মানবপাচার চক্রের ৭ সদস্য গ্রেফতার চ্যাম্পিয়ন স্পেন কত টাকা পাচ্ছে, রানার্সআপ আর্জেন্টিনা কত? মেসির স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, নায়ক তোরেস বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়, ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাট সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ঢাকার বাতাস আজ কতটা দূষিত? বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি? মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার ৪৫ বছর আত্মগোপনের পর গ্রেপ্তার জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর, যেভাবে শনাক্ত করল ডিবি ৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০ পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ কমে যায়? গাজর কি সত্যিই দৃষ্টিশক্তি বাড়ায়?

আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০২:৩৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০২:৩৫:৩৯ অপরাহ্ন
আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ফুটবলের দুই পরাশক্তি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে তারা। ফলে শক্তি, ফর্ম ও পরিসংখ্যান—সব দিক থেকেই জমজমাট এক ফাইনালের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

পরিসংখ্যান বলছে, ফাইনালে সবচেয়ে বড় লড়াই হতে পারে স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগ এবং আর্জেন্টিনার বিধ্বংসী আক্রমণভাগের মধ্যে।

চলতি বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। পাশাপাশি বিশ্বকাপের এক আসরে ছয়টি ম্যাচে ক্লিন শিট রেখে নতুন রেকর্ড গড়েছে দলটি। এছাড়া টানা ৩৭ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা, যা ফাইনালে আরও দীর্ঘ হতে পারে।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা ১৪টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। লিওনেল স্কালোনির দল চলতি বিশ্বকাপে ম্যাচের ৮৫ মিনিটের পর সর্বোচ্চ আটটি গোল করেছে, যা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার তাদের মানসিকতারই প্রমাণ।

মুখোমুখি লড়াইয়ে সমানে সমান

আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬টি করে ম্যাচ জিতেছে দুই দল, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ অতীতের পরিসংখ্যানেও কোনো দলই অন্যটির চেয়ে এগিয়ে নয়।

বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান কোপা আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই লড়াইকে ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। একদিকে স্পেনের সংগঠিত ও শক্তিশালী রক্ষণ, অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল—সব মিলিয়ে ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন আরেকটি স্মরণীয় বিশ্বকাপ ফাইনালের।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উলটো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব

উলটো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব