ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’- ফেসবুকে সরকারের সমালোচনার পর আটক নারী

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:২৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:২৭:৩৪ পূর্বাহ্ন
‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’- ফেসবুকে সরকারের সমালোচনার পর আটক নারী

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের সমালোচনা করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে।

সাথী আক্তার ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। তার ফেসবুক লাইভের বক্তব্য ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এর আগে রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঘনঘন চুরির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। লাইভে তিনি দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম ও আশপাশের বেশ কয়েকটি দোকানের বিদ্যুতের তার, এসির তার এবং বাসা থেকে অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

ব্যবসায়িক নিরাপত্তা ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে তিনি আক্ষেপ করে বলেন, সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা। কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম! লাইভে তিনি ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসে এবং তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রাতে উত্তেজিত জনতা ও রাজনৈতিক কর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

এমন অবস্থায় পার্লারে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে থানায় যায়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিউটি পার্লারে হামলার আশঙ্কায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে।

ফেসবুকে লাইভে সমালোচনার জের ধরেই হয়তো স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষের বাকস্বাধীনতা অধিকার থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে আমরা তাকে হেফাজতে নিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী