ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

নিজের ধর্মীয় বিশ্বাস, ইসলামপ্রেম ও মানবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। নিজেকে বাংলাদেশের সচেতন নাগরিক ও গর্বিত মুসলমান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেছেন, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেও নিজের ধর্ম ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি।

রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে কনকচাঁপা ব্যক্তিগত পরিচয়, পারিবারিক পটভূমি, ধর্মীয় অনুশাসন, পবিত্র কোরআন পাঠ এবং মানবসেবা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা। আমি একজন বাংলাদেশি, বাংলাদেশের সচেতন নাগরিক এবং একজন গর্বিত মুসলমান।’ নিজের সংগীতজগৎ ও ভক্তদের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের তিনি নিজের মতোই ভালোবাসেন ও সম্মান করেন।

নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে কনকচাঁপা জানান, তাঁর বাবা আজিজুল হক মোর্শেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক ছিলেন এবং নানা বিষয়ে আগ্রহী একজন মানুষ ছিলেন। তাঁর মা মোমেনা জাহান ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। তাঁদের জন্ম সিরাজগঞ্জের কাজীপুরে হলেও কনকচাঁপার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তাঁর স্বামী মইনুল ইসলাম খান একজন সুরকার ও সংগীত পরিচালক। পড়াশোনা ও বিশ্বের নানা বিষয় সম্পর্কে জানার প্রতিও তাঁর গভীর আগ্রহ রয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

ধর্মীয় বিশ্বাসের বিষয়ে কনকচাঁপা লেখেন, ‘আমি আমার নিজ ধর্মের মৌলিকত্বে খুবই বিশ্বাস করি। অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে, আমার স্রষ্টা আল্লাহকে, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (স.) কে।’

তিনি আরও বলেন, নিজের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির কথা প্রকাশ করতে তাঁর কোনো সংকোচ নেই। আল্লাহ, পরকাল, কিয়ামত, হাশরের ময়দান এবং বিচার-পরবর্তী অনন্ত জীবনে বিশ্বাসের কথাও তুলে ধরেন তিনি।

ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিদ্রূপের প্রসঙ্গে কনকচাঁপা বলেন, যারা নবীজিকে ব্যঙ্গ করেন, তাঁরা বিষয়টির তাৎপর্য বুঝলে এমন কাজ করতেন না বলে তিনি বিশ্বাস করেন। ইসলামি আদবকেতা নিয়ে কটাক্ষকারীদের কথাও তিনি গুরুত্ব দেন না বলে পোস্টে উল্লেখ করেন।

পবিত্র কোরআন পাঠের অভিজ্ঞতা তুলে ধরে এই কণ্ঠশিল্পী লেখেন, পাঠ্যবইয়ের বাইরেও তিনি নিয়মিত নানা ধরনের বই পড়েন। তবে পবিত্র আল-কোরআন তাঁর কাছে বিশেষ বিস্ময়ের বিষয়। তিনি আরবিতে কোরআন পড়েন এবং এর অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য বাংলাতেও বেশি করে পড়েন বলে জানান।

মানবতা ও ধর্মীয় অনুশাসনের সম্পর্ক নিয়ে কনকচাঁপার বক্তব্য, মানবিক গুণাবলি মানুষের মধ্যে থাকা জরুরি। তবে ধর্মীয় বিশ্বাস ও অনুশাসন মেনেও মানবসেবায় নিয়োজিত থাকা সম্ভব বলে মনে করেন তিনি। মানবসেবার অজুহাতে ধর্মীয় বিধিনিষেধ এড়িয়ে চলার ধারণার সঙ্গে তিনি একমত নন।

পোস্টের শেষাংশে কনকচাঁপা বলেন, সব ধর্মের মূল কথাই শান্তি। তবে মানবিক হতে হলে সুশীল সমাজের অংশ হতে হবে এবং সুশীল হলেই ধর্মীয় বিশ্বাস থেকে দূরে থাকতে হবে—এমন ধারণা তাঁর কাছে হাস্যকর বলে মনে হয়।

নিজের বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে তিনি লেখেন, ‘আমি মুক্ত কণ্ঠে বলতে চাই মুসলমানের ঘরে জন্মেছি বলে নয়, আমার মনের দৃঢ় বিশ্বাস থেকেই, খুব ভালোবেসে আমি ইসলাম ধর্ম নিজের কলবে ধারণ করেছি। আলহামদুলিল্লাহ।’

পোস্টের শেষে সবার মঙ্গল কামনা করেন কনকচাঁপা এবং নিজের ও পরিবারের জন্য দোয়া চান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী