ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত? প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী ৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০২:৪৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০২:৪৫:১৯ অপরাহ্ন
৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

ব্যালন ডি’অরের মঞ্চে এবার হতাশ হতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। একের পর এক গোল্ডেন বুট জিতে এবারের পুরস্কারের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

পুরস্কার জিততে না পারলেও নিজের ক্যারিয়ারে নতুন এক রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ব্যালন ডি’অরের ৬৯ বছরের ইতিহাসে এমন ধারাবাহিকতার নজির গড়েছেন তিনি।

টানা নবমবারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের সেরা দশে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে ফরাসি ফুটবলারদের মধ্যে নতুন কীর্তি গড়েছেন তিনি। ফ্রান্সের আর কোনো খেলোয়াড় এর আগে টানা নয়বার ব্যালন ডি’অরের সেরা দশে জায়গা করে নিতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে এমবাপ্পের এই ধারাবাহিকতা আরও একবার সামনে এসেছে। বছরের পর বছর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের অবস্থান ধরে রাখার স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে এই অর্জনকে।

তবে ব্যক্তিগত রেকর্ড গড়লেও ব্যালন ডি’অর জিততে না পারার আক্ষেপ থেকেই যাচ্ছে এমবাপ্পের। ক্যারিয়ারের অন্যতম কাঙ্ক্ষিত এই ব্যক্তিগত পুরস্কার এখনো জেতা হয়নি তাঁর। এবার শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানেই থামতে হয়েছে তাঁকে।

আগামী আসরে সেরা দশে টানা উপস্থিতির রেকর্ড দশবারে উন্নীত করার পাশাপাশি ব্যালন ডি’অরের শিরোপাও জিততে চাইবেন এমবাপ্পে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত