ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত? প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী ৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ
ঠাকুরগাঁও উপনির্বাচন

প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০২:৪৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০২:৪৮:২৩ অপরাহ্ন
প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

৪৭ বছরের রাজনৈতিক পথচলা, ঠাকুরগাঁওকে ঘিরে স্বপ্ন এবং এ জনপদের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। উপনির্বাচনের প্রচারের শেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর এ বার্তায় উঠে এসেছে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া পোস্টে মির্জা ফয়সল আমিন লিখেছেন, ‘আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হলো। কিন্তু ঠাকুরগাঁওকে ঘিরে আমার স্বপ্নের পথচলা তো আজকের নয়। এই পথচলা শুরু হয়েছিল ১৯৭৯ সালে, আমার শ্রদ্ধেয় বাবা মরহুম মির্জা রুহুল আমিনের হাত ধরে।’

বাবার হাত ধরে শুরু হওয়া রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এ জনপদের মাটি, মানুষ ও তাদের স্বপ্ন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।

মির্জা ফয়সল আমিনের ভাষ্য অনুযায়ী, তাঁদের পরিবার সব সময় একটি উন্নত ও আধুনিক ঠাকুরগাঁওয়ের স্বপ্ন দেখেছে। তাঁর বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর পাশে থেকে মির্জা ফয়সল আমিনও বছরের পর বছর এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা কাছ থেকে দেখেছেন।

ছাত্রদল ও যুবদলের রাজনীতি থেকে শুরু করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরে সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়েই সাধারণ মানুষের কল্যাণে কাজ করার তাগিদ তাঁকে পরিচালিত করেছে।

প্রচারের শেষ দিনে দেওয়া এ বার্তায় নিজের রাজনৈতিক যাত্রার পাশাপাশি ঠাকুরগাঁওয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও এলাকার উন্নয়ন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেছেন বিএনপির এই প্রার্থী।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসনটিতে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপনির্বাচন হওয়ার কথা। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির নেতা মির্জা ফয়সল আমিন। প্রচারের শেষ সময় পর্যন্ত তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত