ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি মিষ্টি আলুতে মিলবে চোখের সুরক্ষা, জানুন আরও ১০ গুণ ওষুধ নয়, জলপাই তেলেই কি কমবে ডায়াবেটিস? গবেষণা যা বলছে ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে? খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত? প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী ৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৯:৪৫ অপরাহ্ন
ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে না পারলেও নিজের স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানের পর সামাজিকমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ১৯ বছর বয়সি এই স্প্যানিশ উইঙ্গার। এবারের ভোটাভুটিতে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের পেছনে থেকে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

পুরস্কার জিততে না পারার আক্ষেপ থাকলেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ইয়ামাল। একই সঙ্গে নিজের সময়ের অপেক্ষায় থাকার কথাও দৃঢ়ভাবে জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ইয়ামাল লিখেছেন, ‘এটা আসবেই। ভালো জিনিসের জন্য একটু সময় লাগে, আর আমি নিজের গড়া পথটার ওপর বিশ্বাস রাখি। কোনো তাড়াহুড়ো নেই। আমি আশা ও আত্মবিশ্বাসে ভরপুর যে একদিন আমার সময়ও আসবে। জয়ীদের অভিনন্দন। এখন আমার সম্পূর্ণ মনোযোগ কেবল একটি কাজেই—বার্সেলোনাকে আবারও জেতানো।’

লন্ডনের অনুষ্ঠান থেকে অবশ্য খালি হাতে ফিরতে হয়নি ইয়ামালকে। ২০২৪ ও ২০২৫ সালের পর টানা তৃতীয়বারের মতো ‘মেন্স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন এই স্প্যানিশ উইঙ্গার।

এর আগে ২০২৫ সালের ব্যালন ডি’অর ভোটাভুটিতেও দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন ইয়ামাল। সেবার পুরস্কার জিতেছিলেন উসমান দেম্বেলে। এবারও শীর্ষ পুরস্কার জিততে না পারলেও টানা দুই বছর সেরা তিনে থাকলেন বার্সেলোনার এই তরুণ তারকা।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এখন বার্সেলোনার হয়ে নতুন সাফল্য পাওয়াই ইয়ামালের প্রধান লক্ষ্য। নিজের বক্তব্যেও সেই লক্ষ্যকে গুরুত্ব দিয়েছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ