ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০২:৪৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০২:৪৬:০৯ অপরাহ্ন
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আদালতের নির্দেশনা উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা আদালতের নির্দেশনা লঙ্ঘনের শামিল হবে। এ ধরনের ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, "আগাম কেউ যদি জানায় যে কালকে বক্তব্য দেওয়া হবে এবং সেটি প্রকাশ করে, তাহলে সেটিও আদালতের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।"

তথ্য উপদেষ্টা আরও বলেন, এর আগেও সরকার এ বিষয়ে সতর্কতা জারি করেছিল। এবারও সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রতিষ্ঠানগুলোকে আদালতের নির্দেশনা মেনে চলার বিষয়ে পুনরায় সতর্ক করা হবে।

তিনি বলেন, "আমরা আগেও একটি সতর্কতা দিয়েছিলাম। যারা বিষয়টি করেছেন, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও আমরা স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন এবং আদালতের নির্দেশনা মেনে চলেন।"

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার আদালতের বিকল্প নয়; বরং আদালতের দেওয়া আদেশ বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব। কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া উচিত নয়, তাহলে তিনি আদালতের শরণাপন্ন হয়ে আইনগতভাবে আদেশটি চ্যালেঞ্জ করতে পারেন।

তিনি আরও বলেন, আদালতের আদেশ বহাল থাকা পর্যন্ত তা মেনে চলা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকার আদালতের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের

গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের