ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১১:২২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১১:২২:২৩ পূর্বাহ্ন
শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উচ্চহারের শুল্ক ফাঁকি দিতে আস্ত গাড়িটিকে ৩ থেকে ৪টি বড় অংশে কেটে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ (ইউজড কার পার্টস) হিসেবে দেশে আনা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরের রহমতগঞ্জের কে বি আবদুস সাত্তার রোডের সাত্তার মঞ্জিল (বিটিআই বিল্ডিং) এলাকার পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়। জব্দ করা বিএমডব্লিউটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম মেট্রো-ঘ-১১-৩৬৫১।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি বিলাসবহুল গাড়িকে ‘সেমি নকড ডাউন’ (এসকেডি) অবস্থায় ব্যবহৃত যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে দেশে আনা হয়েছে। শুল্ক ফাঁকি ও চোরাচালানের উদ্দেশ্যেই এমন কৌশল নেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংস্থাটি।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআইআইডির একটি দল সাত্তার মঞ্জিলের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে গাড়িটির সন্ধান পায়। কর্মকর্তারা জানান, গাড়িটি আস্ত অবস্থায় আমদানি না করে ৩ থেকে ৪টি বড় অংশে কেটে দেশে আনা হয়েছিল। পরে সেগুলো জোড়া দিয়ে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিআইআইডির ধারণা, মিথ্যা ঘোষণা, শুল্ক ফাঁকি, চোরাচালান অথবা জাল নথিপত্রের মাধ্যমে গাড়িটি দেশে আনা হয়ে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংস্থাটি।

অভিযানকালে গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুবের স্ত্রী সুলতানা ফারহানা জাহানকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মোহাম্মদ আইয়ুব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। কর্মকর্তারা গাড়িটির ক্রয় ও আমদানি-সংক্রান্ত বৈধ নথিপত্র দেখতে চাইলে সুলতানা ফারহানা কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিআইআইডি আরও জানায়, শুল্ক গোয়েন্দা ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তারা গাড়িটির চাবি চাইলেও পরিবারের সদস্যরা তা দিতে অস্বীকৃতি জানান। আমদানির বৈধ নথিপত্র ও গাড়ির চাবি না পাওয়ায় সিআইআইডির অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে থাকা দলটি পার্কিং থেকেই গাড়িটি জব্দ করে।

সিআইআইডি জানিয়েছে, প্রাথমিক তদন্তে গাড়িটি মিথ্যা ঘোষণা ও চোরাচালানের মাধ্যমে দেশে আনার বিষয়ে তথ্য পাওয়া গেছে। গাড়িটি প্রকৃতপক্ষে যন্ত্রাংশ হিসেবে আমদানি করে পরে জোড়া লাগানো হয়েছে কি না এবং এর মাধ্যমে কী পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে, তা নির্ধারণে বিস্তারিত তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা