ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৬:৩৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৬:৩৩:১৬ অপরাহ্ন
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক

শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলের পার্কিং এলাকা থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।

জব্দ করা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা জিআর সুপ্রা (এ৯০/এমকে-৫), হোন্ডা সিভিক এবং মাজদা এমএক্স-৫ রোডস্টার/মিয়াটা। তিনটি গাড়িই জাপানে তৈরি।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দ করা গাড়িগুলোর ব্যবহারকারীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা গাড়িগুলোর আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি কিংবা ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িগুলো শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, জালিয়াতি কিংবা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জব্দ করা তিনটি গাড়ির বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা