ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিডিআর বিদ্রোহে সাজা নিয়ে সংসদকে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ পরিহার নিজ দপ্তর থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন ডিজিটাল হাজিরাও দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, পেল আরও যেসব ক্ষমতা পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক এপস্টিন মামলায় এবার প্রকাশ হলো বাদীর পরিচয় চিফ অব আর্মি স্টাফ কাপ গলফের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে স্বর্ণের দাম আরও কমল বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে? নতুন পে-স্কেলের অনুমোদন দিল সরকার সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৮:১০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৮:১০:৩০ অপরাহ্ন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এসব তথ্য থেকে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে ধারণা পাওয়ার আশা করছেন তারা। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তেলের দামও বাড়ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ সময় রাত ১টা ৫৪ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৫৪ মিনিট) এ দর পাওয়া যায়।

অন্যদিকে ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচার ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৮ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।

হাই রিজ ফিউচার্সের ধাতু বাণিজ্য বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, স্বর্ণের বাজারের জন্য কিছুটা সহায়ক পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি মার্কিন ডলারের ওপর কিছুটা চাপ রয়েছে।

ডলার বর্তমানে দুই সপ্তাহের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে উঠেছে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠায় বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্টোনএক্সের বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান রোনা ও'কনেল বলেন, তেলের বাড়তি দাম মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করছে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে বন্ডের সুদহারও বাড়ছে। সামগ্রিক মুদ্রানীতি আগের সময়ের তুলনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২০২৩ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর কিছুটা কমেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শুক্রবার ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশ হওয়ার কথা রয়েছে। এসব তথ্যের দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহের বৈঠকে সুদের হার বাড়াবে কি না, এসব পরিসংখ্যান থেকে সে বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ ধরে নিয়ে বাজারে লেনদেন হচ্ছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৭ দশমিক ৯১ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯০৬ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৬৫ দশমিক ৫০ ডলারে উঠেছে।

ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিল জানিয়েছে, বিনিয়োগ ও গয়নার চাহিদা কমে যাওয়ায় চলতি বছর বৈশ্বিক প্লাটিনাম বাজার ২০২২ সালের পর প্রথমবারের মতো উদ্বৃত্তের দিকে যেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০