ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার কেশমের কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ১৫ সেপ্টেম্বর, প্রার্থী চূড়ান্ত ১৮ তারিখ জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও, বাস্তবে যা ঘটেছে ওসামা বিন লাদেনের ‘হিটলিস্টে’ ছিল ভারতসহ ৮ দেশ কিডনি রোগীদের জন্য বড় সুখবর বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে সাজা নিয়ে সংসদকে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ পরিহার নিজ দপ্তর থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন ডিজিটাল হাজিরাও দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, পেল আরও যেসব ক্ষমতা পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও, বাস্তবে যা ঘটেছে

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১১:২৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১১:২৩:২৭ পূর্বাহ্ন
হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও, বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় করে এক ব্যক্তিকে টেনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অপহরণের অভিযোগ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশের প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ওই ব্যক্তিকে জোর করে তুলে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে পুলিশ অনুসন্ধান করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে অপহরণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভিডিওতে থাকা ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫০)। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার মো. শুকুর আলীর ছেলে। বর্তমানে পল্লবীর ১১ নম্বর এলাকায় দি স্যালভেশন আর্মির যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে তিনি প্রতিষ্ঠানটিতে নাইট গার্ডের দায়িত্ব পালন করছেন। তার মাসিক বেতন ১৭ হাজার টাকা।

পুলিশ ও নজরুলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও তিনি ওই পদে নেই। তিনি ক্লিনিকটির নিরাপত্তাকর্মী। রাতে প্রতিষ্ঠানের গেটের পাশে একটি ছোট টেবিলে বসে দায়িত্ব পালন করেন এবং সেখানেই ঘুমান।

পুলিশের তথ্যমতে, গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নাইট গার্ডের দায়িত্বে যোগ দেন নজরুল। পরদিন সকাল ৬টার দিকে বদলি গার্ড দানিয়েল সরকার এসে তাকে দেখতে না পেয়ে বিষয়টি প্রকল্প ব্যবস্থাপক বোস এলভিন অথিকে জানান। পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।

ফুটেজে দেখা যায়, ১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৭ মিনিটে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তায় করে নজরুলকে ক্লিনিকের গেটের সামনে এনে রাখেন। প্রায় এক ঘণ্টা পর ভোর ৫টা ৪৫ মিনিটে নজরুল নিজেই বস্তা থেকে বেরিয়ে আসেন। এরপর কিছু সময় তাকে গেটের সামনে বসে থাকতে দেখা যায়। পরে ওই ব্যক্তির সঙ্গে রিকশায় করে সেখান থেকে চলে যান তিনি।

ডিসি মোস্তাক আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে নজরুলকে নিজে বস্তা থেকে বের হতে দেখা গেছে। এরপর তিনি গেটের সামনে বসে ছিলেন এবং পরে রিকশায় করে সেখান থেকে চলে যান। ফুটেজে তাকে জোর করে নিয়ে যাওয়ার কোনো দৃশ্য পাওয়া যায়নি।

এদিকে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে নজরুলের ছেলে মো. মেরাজ (২৬) জানিয়েছেন, কিছুদিন আগে তার বাবা ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছেন। তার দুই স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। পারিবারিক কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের না জানিয়ে তিনি আত্মগোপনে থাকতে পারেন বলেও পুলিশকে জানানো হয়েছে।

তবে নজরুলকে কেন বস্তায় করে ক্লিনিকের সামনে আনা হয়েছিল, কে তাকে সেখানে নিয়ে এসেছিলেন এবং পরে তিনি কোথায় গেছেন—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬