ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? দুর্গাপূজার ছুটি পাবেন না যারা টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণ, বাড়ছে উদ্বেগ সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি মদিনায় বিশাল ইউরেনিয়াম মজুদ খুঁজে পেল সৌদি আরব ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানি পাহাড়ে, যেভাবে উদ্ধার হন মার্কিন সেনা হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি রুপির মালিক, তবু কেন একদিনের জন্য ভিখারি হলেন এমএলএ মক্কা জোট কি শুধুই কাগুজে? তুরস্ক-পাকিস্তানের নীরবতা ঘিরে বিতর্ক সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি ১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০২:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০২:৩৩:১১ অপরাহ্ন
দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

বিশ্বকাপের পর এবার নিজেদের মাঠে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক বিরতি।

আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, তিন ম্যাচের সূচি মোটামুটি চূড়ান্ত। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে পারে। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা—ম্যাচগুলো ‘ক্লাস এ’ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে কি না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এতে সম্মতি দেবেন বলে আশা করা হচ্ছে।

তিন ম্যাচের সূচি

সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর এল মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে এবং ৬ অক্টোবর একই মাঠে বেনিনের বিপক্ষে মাঠে নামবে তারা।

এএফএ মঙ্গলবার প্রতিপক্ষ, তারিখ ও ভেন্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারে। তবে জাতীয় দলের খেলোয়াড় তালিকা একই দিনে ঘোষণা করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

২২ অথবা ২৩ সেপ্টেম্বর ইজেইজায় অনুশীলন শুরু হতে পারে। বিশ্বকাপজয়ী দলের প্রায় সব সদস্যকে দলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি কয়েকজন নতুন মুখও সুযোগ পেতে পারেন।

‘ক্লাস এ’ ম্যাচ কেন গুরুত্বপূর্ণ

ম্যাচগুলো ‘ক্লাস এ’ হিসেবে স্বীকৃতি পাওয়া আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে লিয়েন্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা ও তিয়াগো আলমাদা বিশ্বকাপ ফাইনালের মারামারির ঘটনায় পাওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করার সুযোগ পাবেন।

এ ছাড়া ‘ক্লাস এ’ ম্যাচ হলে এসব ম্যাচের ফল ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসংখ্যানেও যুক্ত হবে।

স্কালোনি থাকছেন তো?

আর্জেন্টিনা দলের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ। এএফএ চায়, তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকুন। বিষয়টি তাকে জানানোও হয়েছে। তবে স্কালোনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

বিশ্বকাপের পর প্রায় ৫০ দিন এএফএ তাকে কোনো ধরনের চাপ না দিয়ে সময় দিয়েছে বলে জানা গেছে। এ সময়ে তাকে ফোনও করা হয়নি। কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী বলে জানা গেছে, যা স্কালোনির থাকার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তবে শেষ সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকেই।

বদল আসছে কোচিং স্টাফে

স্কালোনি থাকলেও তার কোচিং স্টাফে পরিবর্তন আসছে। ওয়াল্টার স্যামুয়েল জানিয়েছেন, আগামী ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে তিনি আর জাতীয় দলের সঙ্গে থাকবেন না। কোচ হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশ্বকাপের আগেও ইউরোপের কয়েকটি ক্লাব থেকে স্যামুয়েলের কাছে প্রস্তাব এসেছিল। তবে চুক্তি ও সহকর্মীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির কারণে সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

স্কালোনি দায়িত্বে থাকলে স্যামুয়েলের জায়গায় নতুন কাউকে নিয়োগ দিতে হবে। জাতীয় দলে সেট পিসের কৌশল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্যামুয়েলের।

রবার্তো আয়ালা, পাবলো আইমার, গোলকিপার কোচ মার্তিন তোকালি, ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না ও প্রশিক্ষক লুইস মার্তিন স্কালোনির সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

মেসিকে কি আবার দেখা যাবে দেশের মাঠে?

সব আলোচনার কেন্দ্রেই অবশ্য লিওনেল মেসি। দেশের মাটিতে মেসিকে শেষবারের মতো দেখার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা।

মেসি এরই মধ্যে স্পষ্ট করেছেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন না। তবে দেশের দর্শকদের সামনে একটি বিদায়ী মুহূর্তে তাকে দেখার প্রত্যাশা এখনো রয়ে গেছে।

বিশ্বকাপ, ২০২৬ সালের ফাইনাল এবং দুটি কোপা আমেরিকাসহ দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে অসাধারণ এক যাত্রার পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে। তাই দেশের মাটিতে আসন্ন ম্যাচগুলোতে তাকে দেখা যাবে কি না—সেটিই এখন আর্জেন্টাইন সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?