ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী গণতন্ত্র রক্ষা ও দেশ পুনর্গঠনই প্রধান কাজ: রাষ্ট্রপতি জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৫৯৩ এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী সাফ ফুটবলের সূচি ঘোষণা, কবে কোথায় বাংলাদেশের ম্যাচ ইউপি নির্বাচনের ঘোষিত সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব জারিয়াবকে ছেড়ে আরেক নারীকে বিয়ে, জামিলকে ‘ভণ্ড’ বলছেন দর্শকেরা নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? দুর্গাপূজার ছুটি পাবেন না যারা টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে

সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১১:০১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১১:০১:১৩ অপরাহ্ন
সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা—এভাবে চলতে পারে না। বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজের পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজ পরিবর্তন করতে হবে’

মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা—এক তালে যাবে না এটা।’

তিনি বলেন, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যতে ছেলেমেয়েরা অর্থবহ জীবন কাটাতে পারে।

‘দুর্নীতি প্রতিরোধ প্রধান দায়িত্ব’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দুর্নীতি দমনের বিষয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সমাজ ও দেশের উন্নয়নের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমনও রয়েছে।

তিনি বলেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।’

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, তিনি কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা নিলে সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই নিতে হবে। তাই দুর্নীতি পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তা প্রতিরোধে চেষ্টা চালিয়ে যেতে হবে।

‘দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব’—বলেন তিনি।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী