ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে নবম পে-স্কেলে বড় পরিবর্তন, ইনক্রিমেন্ট হবে যেভাবে ব্যয় কমেছে ৯ হাজার কোটি, তবুও অনিশ্চিত এমআরটি-৫ প্রকল্প ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ আজকের স্বর্ণের দাম: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী গণতন্ত্র রক্ষা ও দেশ পুনর্গঠনই প্রধান কাজ: রাষ্ট্রপতি জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:১৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:১৭:২২ পূর্বাহ্ন
বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ

ইসরাইলের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বাজেট নিয়ে বিরোধের জেরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

১৫ বিলিয়ন শেকেল নিয়ে বিরোধ

ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, দুই মন্ত্রণালয়ের বিরোধের কেন্দ্রে রয়েছে ১৫ বিলিয়ন শেকেল, যা প্রায় ৪ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলারের সমান। সামরিক বাহিনীর দাবি, এই অর্থ তাদের বাজেটে স্থানান্তর করার কথা ছিল।

তবে অর্থ মন্ত্রণালয় সেই দাবি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য, তাৎক্ষণিক সামরিক কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থের প্রয়োজন নেই। বরং অনুমোদন ছাড়াই জমে থাকা ঋণ পরিশোধের জন্য সামরিক বাহিনী অর্থটি চাচ্ছে।

বেড়েছে সামরিক বাজেট

ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে দেশটির সামরিক বাজেট প্রাথমিকভাবে ১৪৩ বিলিয়ন শেকেল বা প্রায় ৪৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছিল। তবে ইরান ও লেবাননে ইসরাইলি হামলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাজেট বাড়িয়ে ১৮৩ বিলিয়ন শেকেল বা ৬০ বিলিয়ন ডলার করার নির্দেশ দেন।

১৫ বিলিয়ন শেকেলের ওই অর্থের প্রথম কিস্তি গত আগস্টে দেওয়ার কথা থাকলেও এখনো তা স্থানান্তর করা হয়নি।

সামরিক কার্যক্রমে প্রভাব

সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই অর্থসংকটের প্রভাব ইসরাইলি সামরিক বাহিনীর গাজা, অধিকৃত পশ্চিম তীর ও লেবাননে পরিচালিত কার্যক্রমে পড়তে শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন যন্ত্রাংশের ঘাটতিও দেখা দিয়েছে।

আগস্টের শেষ দিকে ইসরাইলের সেনাপ্রধান আইয়াল জামির বাজেট নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অর্থায়ন নিয়েও সামরিক বাহিনীকে একটি ‘অভিযান’-এর মুখোমুখি হতে হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে