ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে নবম পে-স্কেলে বড় পরিবর্তন, ইনক্রিমেন্ট হবে যেভাবে ব্যয় কমেছে ৯ হাজার কোটি, তবুও অনিশ্চিত এমআরটি-৫ প্রকল্প ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ আজকের স্বর্ণের দাম: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী গণতন্ত্র রক্ষা ও দেশ পুনর্গঠনই প্রধান কাজ: রাষ্ট্রপতি জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩২:৪২ পূর্বাহ্ন
দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। আমদানি করা এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে।

পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে ডিজেলটি আমদানি করা হয়। পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকেলে এ প্রক্রিয়া শেষ হয়।

২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও ভারত। ২০২৩ সালের মার্চে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

আমদানি করা ডিজেল রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান পরিমাণে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে গিয়ে পার্বতীপুরে পৌঁছেছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে