ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি ২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে নবম পে-স্কেলে বড় পরিবর্তন, ইনক্রিমেন্ট হবে যেভাবে ব্যয় কমেছে ৯ হাজার কোটি, তবুও অনিশ্চিত এমআরটি-৫ প্রকল্প ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র বাজেট বিরোধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র কেনা বন্ধ আজকের স্বর্ণের দাম: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী গণতন্ত্র রক্ষা ও দেশ পুনর্গঠনই প্রধান কাজ: রাষ্ট্রপতি

আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩৫:১২ পূর্বাহ্ন
আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে থাকায় কাউন্টি চ্যাম্পিয়নশিপের মাঝপথে কেন্ট ছাড়তে হয়েছে হাসান মাহমুদকে। তার বিদায়ে দলে তৈরি হওয়া শূন্যতা দারুণভাবে পূরণ করছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। কাউন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

ইংল্যান্ডের কেন্টারবুরিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম দিনেই বল হাতে আধিপত্য দেখিয়েছে কেন্ট। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বড় ভূমিকা রাখেন খালেদ। তার নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ে মাত্র ১৬১ রানে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার।

নতুন বলে শুরু থেকেই ছন্দে ছিলেন খালেদ। নিজের প্রথম স্পেলে টানা তিন ওভার মেডেন দিয়ে ব্যাটারদের ওপর চাপ তৈরি করেন তিনি। এরপর ৩০ রান করা কিটন জেনিংসকে ফিরিয়ে ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই পেসার। ওই উইকেটের পরই শুরু হয় ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং বিপর্যয়।

পরের ওভারেই রকি ফ্লিন্টফকে আউট করে প্রতিপক্ষকে আরও চাপে ফেলে দেন খালেদ। অন্য প্রান্ত থেকে ম্যাট মিলনেসও আক্রমণাত্মক বোলিং করায় দ্রুতই বিপর্যয়ে পড়ে ল্যাঙ্কাশায়ার। ৮২ রানের মধ্যেই চার উইকেট হারায় তারা।

এরপর ম্যাটি হার্স্টকে ৩৭ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন খালেদ। ডার্বিশায়ারের বিপক্ষে আগের ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার এবার নিজের পারফরম্যান্সকে আরও ছাড়িয়ে যান।

একপর্যায়ে টানা দুই বলে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে সাজঘরে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন খালেদ। শেষ পর্যন্ত ১৫.৫ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। তার বোলিংয়ে ছিল চারটি মেডেন ওভার।

কেন্টের হয়ে খালেদের সঙ্গে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ম্যাট মিলনেস। তিনি ৫০ রান দিয়ে শিকার করেন চার উইকেট। দুজনের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের ইনিংস থামে ১৬১ রানে।

তবে বল হাতে দাপট দেখালেও ব্যাট হাতে ভালো অবস্থানে নেই কেন্ট। প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫১ রান। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৬৮ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন জ্যাক ক্রলি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি

ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি