ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন ভাঙারির ঘরে মিলল নবম-দশমের ২ হাজার ২৬২ সরকারি বই, ব্যবসায়ী গ্রেফতার বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়া দিবস উদযাপন অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা স্বর্ণের দাম কি আরও কমতে পারে? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:৩৭:১০ পূর্বাহ্ন
দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের

দুই গোলের লিড নিয়েও শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। একপর্যায়ে ড্রয়ের শঙ্কা তৈরি হলেও যোগ করা সময়ে বদলি খেলোয়াড় কার্লোস এসপির গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেয়েছে হোসে মরিনিয়োর দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে লা লিগায় এলচের মাঠে এই জয় তুলে নেয় রিয়াল। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ২৫তম মিনিটে আর্দা গুলারের ফ্রি-কিক পোস্টে লেগে জালে জড়ালে এগিয়ে যায় সফরকারীরা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। ইয়ান দিয়োমান্দের ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফরাসি তারকা।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৭১তম মিনিটে লুকাস সেপেদার ক্রস থেকে হেডে গোল করে এলচেকে ম্যাচে ফেরান আবিয়েল ওসোরিও।

এরপর ৮৩তম মিনিটে রিয়ালের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে সমতা ফেরান নিনো। তার গোলে ২-২ সমতায় ফিরে স্বাগতিকরা। ফলে ম্যাচের শেষদিকে রিয়ালের জয় নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৮৭তম মিনিটে কার্লোস এসপিকে মাঠে নামান মরিনিয়ো। বদলি হিসেবে নেমে অল্প সময়ের মধ্যেই দলের জয়ের নায়ক বনে যান ২১ বছর বয়সি এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে এমবাপের বাড়ানো বল ফাঁকা জালে পাঠিয়ে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এসপি। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত হয় মাদ্রিদের ক্লাবটির।

চলতি মৌসুমে এটি দ্বিতীয়বারের মতো বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করলেন এসপি। তবে জয়ের পরও দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে সন্তুষ্ট নন রিয়াল কোচ হোসে মরিনিয়ো।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘সমস্যাটা গোল খাওয়া নয়, ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। তারা হয়তো হঠাৎ করেও গোল করতে পারত, কিন্তু যখন গোলগুলো হয়েছে তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না।’

অন্যদিকে ছয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে এলচে।

লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ আগামী রোববার। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে মরিনিয়োর শিষ্যরা। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স

বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স