ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩ ইরানে যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আবারও প্রস্তাব পাশ একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু কবে, জানালেন বিমানমন্ত্রী স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি ২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে নবম পে-স্কেলে বড় পরিবর্তন, ইনক্রিমেন্ট হবে যেভাবে

মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৩:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৩:৫৭:৩৮ অপরাহ্ন
মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে ২৩ সেপ্টেম্বর আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আদেশ দেন। এর আগে ৯ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে বক্তব্য দেন।

মামলায় ২৬ আসামির মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁদের মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন রয়েছেন। অন্য ১৮ আসামি পলাতক। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম রয়েছেন।

মুগ্ধসহ ১১ জন হত্যার অভিযোগ

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরায় আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে এবং অন্যভাবে ১১ জনকে হত্যা করা হয়। ১৮ জুলাই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই দিন আরও কয়েকজন আন্দোলনকারী গুলিতে নিহত হন। একই দিন উত্তরা এলাকায় একটি সাঁজোয়া যান বা এপিসির চাকায় পিষ্ট হয়ে উবারচালক মোখলেসুর রহমান দুর্জয় নিহত হন। পরদিন ১৯ জুলাই আরও চার আন্দোলনকারী গুলিতে নিহত হন।

২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

চলতি বছরের ১৫ জানুয়ারি হাবিব হাসান, হাবিবুর রহমানসহ ২৬ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের দাবি, উত্তরায় আন্দোলনকারীদের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে আসামিদের প্রত্যক্ষ বা পরোক্ষ দায়ের বিষয়ে যথেষ্ট ভিত্তি ও প্রমাণ রয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে আসামিদের অব্যাহতি চেয়েছেন।

অভিযোগ গঠন হলে মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে। এরপর সূচনা বক্তব্য, সাক্ষ্য গ্রহণসহ পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩