ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩ ইরানে যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আবারও প্রস্তাব পাশ একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু কবে, জানালেন বিমানমন্ত্রী স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু কবে, জানালেন বিমানমন্ত্রী

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৯:০৮ অপরাহ্ন
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু কবে, জানালেন বিমানমন্ত্রী

আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালে ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ ও পর্যটন খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

এফএএ অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করতে হবে।

সরকার এ লক্ষ্যেও কাজ করছে বলে জানান তিনি। এর আগে জুনে তৎকালীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছিলেন, বিদ্যমান বহরের সীমাবদ্ধতার কারণে ২০২৬ সালে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই।

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। তবে এসব উড়োজাহাজের সরবরাহ ২০৩১ সাল থেকে শুরু হওয়ার কথা। তাই নিউইয়র্ক রুট চালুর প্রাথমিক পর্যায়ে এগুলো ব্যবহার করা হবে—এমন তথ্য এখনো নিশ্চিত নয়।

আগস্টে মন্ত্রী জানিয়েছিলেন, নিউইয়র্ক ফ্লাইট চালুর পাশাপাশি বিমানের বহরে ১০টি লিজ নেওয়া উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ চলছে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি এবং দুই দেশের ব্যবসায়ী ও যাত্রীদের সরাসরি আকাশপথে যোগাযোগের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল