ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন ২–৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ: মাহদী আমিন ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের যে ব্যাখ্যা দিল মহানগর বিএনপি চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রিজভী ইতালির বিনিয়োগে বাংলাদেশের চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩ ইরানে যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আবারও প্রস্তাব পাশ একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু কবে, জানালেন বিমানমন্ত্রী

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৭:১১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৭:১১:০১ অপরাহ্ন
মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ। তিনি বলেছেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে এবং প্রক্রিয়াটি বর্তমানে চলমান।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে তাদের দাবিসংবলিত স্মারকলিপি সচিবের কাছে দেন।

বায়রার সাবেক প্রতিনিধিরা তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য বন্ধ, অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, যোগ্য সব মেডিকেল সেন্টারকে কার্যক্রমে যুক্ত করা এবং বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানান।

সচিব তাদের দাবিগুলো শোনেন এবং যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন। সুনির্দিষ্ট প্রক্রিয়া ও সময়সূচি চূড়ান্ত হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দালালচক্রের বিরুদ্ধে সতর্কতা

মো. মোখতার আহমেদ বলেন, শ্রমবাজার চালুর সুযোগ নিয়ে কোনো মধ্যস্বত্বভোগী বা প্রতারকচক্র যাতে কর্মপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তিনি বিদেশগমনেচ্ছুদের দালাল ও প্রতারকচক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ নামে একটি রিক্রুটিং এজেন্সির কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা, জরিমানা এবং পাসপোর্ট জব্দের কথা জানানো হয়েছে।

এর আগে মালয়েশিয়ার নতুন নিয়োগ কাঠামোয় বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে সরাসরি নির্বাচিত করা হয়। এর পাশাপাশি আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে যুক্ত করার তথ্য প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর পূর্ণাঙ্গ প্রক্রিয়া ও সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক নির্দেশনা না আসা পর্যন্ত কর্মীদের কোনো এজেন্সি বা ব্যক্তির কাছে টাকা, পাসপোর্ট বা মেডিকেল পরীক্ষার জন্য অর্থ না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী