ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন ২–৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ: মাহদী আমিন ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের যে ব্যাখ্যা দিল মহানগর বিএনপি চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রিজভী ইতালির বিনিয়োগে বাংলাদেশের চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের যে ব্যাখ্যা দিল মহানগর বিএনপি

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৭:২৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৭:২৮:৩৮ অপরাহ্ন
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের যে ব্যাখ্যা দিল মহানগর বিএনপি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে সিলেট মহানগর বিএনপি। আয়োজকদের একক সিদ্ধান্ত ও নেতাকর্মীদের যথাযথভাবে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে দলটির নেতারা এ অনুষ্ঠান থেকে বিরত থাকার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলীয় অবস্থান তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতির সিলেট সফরকে ঘিরে মহানগর বিএনপির উদ্যোগে নগরের বিভিন্ন পয়েন্টে তাঁকে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে অভ্যর্থনা এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের কর্মসূচিতেও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

তবে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ না নেওয়ার কারণ হিসেবে নেতারা সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে ‘একক কর্তৃত্ব’ ও ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তোলেন। তাদের দাবি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মত নাগরিক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। একই সঙ্গে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও প্রতিবাদের অংশ হিসেবে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেননি। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংবাদমাধ্যম ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

সংবর্ধনা অনুষ্ঠানে না গেলেও পরে সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সেখানে সংবর্ধনা বর্জনের প্রেক্ষাপট ও তাদের অভিযোগের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

সাক্ষাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী