ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া শত্রুর ভুল হিসাবের জবাব দিতে শতভাগ প্রস্তুত ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন এশিয়ান গেমসে শুরুতেই বড় হার বাংলাদেশ হকি দলের টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের ১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’ পুষ্টিগুণ বাড়াতে যেভাবে গাজর খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল 'শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ আইন লঙ্ঘনকারী' যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মোহন-সুজন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৯:৪৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৯:৪৭:৫৩ অপরাহ্ন
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মোহন-সুজন
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোট দেন। পরে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মোহন আখন্দ ১৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন ১৫ ভোট পান।

নির্বাচনে সহসভাপতি পদে এস এম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজিব সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু রায় এবং কোষাধ্যক্ষ পদে আব্দুল আউয়াল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ববিন রহমান, আব্দুর রহিম মন্ডল, শাহনেওয়াজ শাওন ও হুমায়রা আকতার জাহান।

ফলাফল ঘোষণার পর বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া

হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া