ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া শত্রুর ভুল হিসাবের জবাব দিতে শতভাগ প্রস্তুত ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন এশিয়ান গেমসে শুরুতেই বড় হার বাংলাদেশ হকি দলের টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের ১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’ পুষ্টিগুণ বাড়াতে যেভাবে গাজর খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল 'শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ আইন লঙ্ঘনকারী' যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১০:৩৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:৩৬:১৪ অপরাহ্ন
বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায়ী মধ্যাহ্নভোজের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্ব পালনকালে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ইয়াও ওয়েনের সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনে চীন সফরের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারি’ পর্যায়ে উন্নীত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সফরটি সফল করা এবং যৌথ ইশতেহার জারির ক্ষেত্রে চীনের সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র সচিব।

এ সময় দুই দেশের চলমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রতিষ্ঠা। সাম্প্রতিক সময়েও ঢাকা-বেইজিং আলোচনায় এসব সহযোগিতার বিষয় উঠে এসেছে।

বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে দুই দেশের সহযোগিতার গতি ধরে রাখা এবং তা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র সচিব।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাকে সম্মান জানানোর জন্য পররাষ্ট্র সচিবকে ধন্যবাদ জানান। বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্বকালকে তিনি অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় বলে উল্লেখ করেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে বলেন, সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কার্যক্রম সহজতর করার জন্য বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, পদ্মা ব্যারাজ প্রকল্প ও প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের কাজ দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন ইয়াও ওয়েন।

বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের প্রতি চীনের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সহায়তায় চীনের পক্ষ থেকে ৮ লাখ মার্কিন ডলার অনুদানের কথাও উল্লেখ করা হয়।

উভয় পক্ষই আশা প্রকাশ করে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে।

মধ্যাহ্নভোজ শেষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পারস্পরিক উপহার বিনিময় করেন। পররাষ্ট্র সচিব ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জানান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া

হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া