ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২ রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ আজ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া শত্রুর ভুল হিসাবের জবাব দিতে শতভাগ প্রস্তুত ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন এশিয়ান গেমসে শুরুতেই বড় হার বাংলাদেশ হকি দলের টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের ১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ আজ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৮:০১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৮:০১:৫৭ পূর্বাহ্ন
রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ আজ

আট দফা দাবি নিয়ে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর এটি জোটটির দ্বিতীয় বড় কর্মসূচি।

কর্মসূচির অন্যতম নতুন দাবি হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করেছে জোটটি। এর আগে ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৮টার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা হওয়ার কথা রয়েছে। রাতে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, লংমার্চে এক হাজারের বেশি যানবাহন যুক্ত হতে পারে। তিনি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে সরকার, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি নেতাকর্মীদের ধৈর্য ও সংযমের সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

লংমার্চকে কেন্দ্র করে ঢাকা থেকে রংপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ও মহানগর পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির বিভিন্ন পর্যায়ে শৃঙ্খলা, নিরাপত্তা, চিকিৎসা, পরিবহন ও গণমাধ্যম সমন্বয়ের জন্য আলাদা টিম দায়িত্ব পালন করবে।
 


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
রাতে ছারপোকার কামড়ে অতিষ্ঠ? ঘর থেকে দূর করার কিছু উপায়

রাতে ছারপোকার কামড়ে অতিষ্ঠ? ঘর থেকে দূর করার কিছু উপায়