ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের? হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭ অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো গ্যাস সিলিন্ডারের আগুনে গাজীপুরে ৩৮ ঘর পুড়ে ছাই

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সমাবেশ শুরু হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ জোটের শীর্ষ নেতাদের।

উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে কয়েকটি স্থানে পথসভা করারও কর্মসূচি রয়েছে জোটটির।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি

সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি