ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের? হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭ অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো গ্যাস সিলিন্ডারের আগুনে গাজীপুরে ৩৮ ঘর পুড়ে ছাই যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা অকারণে ওজন কমলে রক্ত পরীক্ষার পরিবর্তনেও মিলতে পারে ক্যানসারের ইঙ্গিত দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:২৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:২৭:০২ পূর্বাহ্ন
রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারে ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো আগুন লাগেনি এবং কেন্দ্রটির কার্যক্রমেও কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইএইএ জানায়, রুশ কর্তৃপক্ষ তাদের জানিয়েছে—বৃহস্পতিবার ভোরে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টর ইউনিটের কুলিং টাওয়ারে একটি ড্রোন আঘাত হানে।

আইএইএ জানায়, ঘটনার সময় সংশ্লিষ্ট রিঅ্যাক্টর ইউনিটটি চালু ছিল। তবে ড্রোন আঘাতের পরও ইউনিটটির কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি। কোথাও আগুন লাগার ঘটনাও ঘটেনি।

রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কুরস্ক শহরের পশ্চিমে অবস্থিত। কেন্দ্রটির আশপাশে সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সতর্ক করে আসছে আইএইএ।

সংস্থাটি বলেছে, পারমাণবিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা যেখানেই ঘটুক, তা পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি আবারও সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে কোনো পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি না হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত