ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম নায়ক রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন? ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী ‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান! ৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা রুশ নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর, উদ্বেগে ভারত মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১২:৪১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১২:৪১:১৬ অপরাহ্ন
দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

পরিবারের সদস্য বা নিকটাত্মীয়ের বাইরে অন্য ব্যক্তির দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে। দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’-এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি বলেন, ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নিকটাত্মীয় হওয়ার বাধ্যবাধকতা নেই। তবে স্বেচ্ছায় কিডনি দানের বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ও চিকিৎসাসংক্রান্ত শর্ত পূরণ হলেই প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে।

উপাচার্য জানান, ইমোশনাল ডোনার যাচাই-বাছাইয়ে কয়েকটি সংস্থা কাজ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্ভাব্য দাতার আইনগত বিষয়গুলো যাচাই করবে। পাশাপাশি হাসপাতালের একটি বিশেষায়িত দল দাতার চিকিৎসাগত অবস্থা ও অন্যান্য বিষয় পরীক্ষা করে দেখবে। এসব যাচাই শেষে দাতা প্রকৃত অর্থেই স্বেচ্ছায় কিডনি দিতে আগ্রহী কি না, তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, কিডনি দানের ক্ষেত্রে কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে বাধা ছিল।

বিএমইউ উপাচার্য জানান, এখন থেকে নিয়মিত কিডনি রোগীদের সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম