ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম নায়ক রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন? ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী ‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান! ৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা রুশ নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর, উদ্বেগে ভারত মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১২:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১২:৪২:৩৯ অপরাহ্ন
‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট

দীর্ঘ প্রতীক্ষার পর নির্মিত হতে যাচ্ছে হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়াল। দ্বিতীয় কিস্তিতে আবারও ‘গেরি লেন’ চরিত্রে অভিনয় করবেন ব্র্যাড পিট। সিনেমাটি নির্মাণ করবে প্যারামাউন্ট পিকচার্স।

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও ‘কনক্লেভ’খ্যাত পরিচালক এডওয়ার্ড বার্গার সিনেমাটি পরিচালনা করবেন। চিত্রনাট্য লিখেছেন ডেনিস কেলি। তবে সিক্যুয়ালের গল্প বা কাহিনি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

ব্র্যাড পিট তার প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি’র ব্যানারে ডেডে গার্ডনার ও জেরেমি ক্লেইনারের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন। এডওয়ার্ড বার্গারও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন।

ম্যাক্স ব্রুকসের ২০০৬ সালের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে ২০১৩ সালে মুক্তি পায় ‘ওয়ার্ল্ড ওয়ার জি’। মার্ক ফস্টার পরিচালিত সিনেমাটিতে ব্র্যাড পিট অভিনয় করেন জাতিসংঘের সাবেক কর্মী গেরি লেন চরিত্রে। জম্বি মহামারির বিস্তার ঠেকাতে তার লড়াইকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার গল্প।

মুক্তির পর বিশ্বব্যাপী ৫৪ কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি। সাফল্যের পর এর সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা দীর্ঘদিন এগোয়নি।

২০১৯ সালে পরিচালক ডেভিড ফিঞ্চারের নেতৃত্বে সিক্যুয়ালটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। পরবর্তীতে চলতি বছরের এপ্রিলে ‘সিনেমাকন’-এ প্যারামাউন্ট সিক্যুয়াল নির্মাণের বিষয়টি নিশ্চিত করে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম