ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম নায়ক রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন? ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী ‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান! ৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা রুশ নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর, উদ্বেগে ভারত মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০২:১৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০২:১৩:৩০ অপরাহ্ন
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী

বিরোধী দলের অসহযোগিতার কারণেই আওয়ামী লীগের কেউ কেউ ডিসেম্বরে রাজনীতির মাঠে আসতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এ্যানি বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল প্রতিমুহূর্তে সরকারকে সব রকমের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। বিরোধী দল এই সুযোগ না দিলে, লংমার্চ না করলে তারা এই সুযোগ পেত না।’

তিনি বলেন, বিরোধী দল সংসদে সরকারের সহযোগিতার কথা বললেও বাইরে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাঁর ভাষ্য, গত ১৭ বছর যারা ‘অত্যাচার-নির্যাতন’ করেছে, তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে আবার চলে যাচ্ছে।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, তারা ঢাকা থেকে রংপুর এবং এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কর্মসূচি পালন করেছে। গ্যাস ও তেলের সংকট নিয়েও আন্দোলন করছে। তাঁর প্রশ্ন, ‘যে বাংলাদেশে গ্যাস নেই, তেল নেই, তারেক জিয়াকে এখনই গ্যাস দিতে হবে, এখনই সব বিদ্যুৎ দিতে হবে—আমরা কি ধ্বংসস্তূপের ওপর দায়িত্ব নিয়ে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দিতে পারব?’

লংমার্চের কারণে তেল খরচ, যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সরকারকে সহযোগিতা করার নমুনা যদি এ ধরনের হয়, এটা কি সহযোগিতা হলো?’

এ্যানি আরও বলেন, বিএনপিকে চাপে রেখে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়। এ ক্ষেত্রে বিএনপিকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, কোনো সুযোগ নিয়ে বাংলাদেশ ও জনগণের ক্ষতি করা হলে বিএনপি ও তারেক রহমানের সরকার তা মেনে নেবে না।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, এর জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ছাত্র, যুবক ও তরুণ-তরুণীদের আন্দোলনের মধ্য দিয়ে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের দায়িত্ব পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম