ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: রিজভী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই ২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের পাঁচ সিনেমার লড়াই বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে প্রশ্ন ও আপত্তি কেন? সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৫:৫৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৫:৫৭:০১ পূর্বাহ্ন
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএন, এমএস নাউ ও সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব সংবাদমাধ্যমকে তাঁর প্রশাসন নিয়ে ‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ করেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

ট্রাম্পের অভিযোগ, সংবাদমাধ্যমগুলো নিয়মিতভাবে তাঁর প্রশাসন সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে একই ধরনের সংবাদ পরিবেশন অব্যাহত থাকলে আরও সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হতে পারে।

পলিটিকোকে নিয়ে ট্রাম্প দাবি করেন, জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সরকার প্রতিষ্ঠানটির জন্য প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন কিনেছিল। পলিটিকো অবশ্য এ অভিযোগকে মিথ্যা বলে জানিয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমগুলো তাঁর প্রশাসন সম্পর্কে ‘নেতিবাচক’ প্রতিবেদন প্রকাশ করে। প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা থাকার পরও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কীভাবে সাংবিধানিক—এমন প্রশ্নের জবাবে তিনি আবারও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেন।

এদিকে শনিবার হোয়াইট হাউস ট্রাম্পের ঘোষণাটি বাস্তবায়ন করে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশে বাধা দেয় এবং তাদের প্রেস-অ্যাক্রেডিটেশন বাতিল করা হয় বলে রয়টার্স জানিয়েছে।

সিএনএন এক বিবৃতিতে তাদের হোয়াইট হাউসের সাংবাদিকদের পক্ষে অবস্থান জানিয়ে বলেছে, তারা নিরপেক্ষ ও যথাযথ সাংবাদিকতার জন্য কাজ করছে। প্রতিষ্ঠানটি বলেছে, সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়া সংবাদ সংগ্রহ ও প্রকাশের অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধান তাদের দিয়েছে। নিষেধাজ্ঞাকে তারা সাংবিধানিক অধিকারের ওপর অবৈধ হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

পলিটিকোও জানিয়েছে, তারা হোয়াইট হাউসের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে এবং তাদের সাংবাদিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস