ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: রিজভী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই ২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের পাঁচ সিনেমার লড়াই বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে প্রশ্ন ও আপত্তি কেন? সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৬:১১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৬:১১:১৭ পূর্বাহ্ন
অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়ার আনাসের (১৮) একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

আটকের কয়েক ঘণ্টা আগে আনাস তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। বাচ্চাদের কাছে দামী জিনিস, তার জীবনের জন্য হুমকিস্বরূপ।’

পোস্টে অপ্রতিমের মা-বাবার প্রতি সমবেদনা জানিয়ে আনাস লেখেন, আল্লাহ যেন তাঁদের ধৈর্য ধারণের তৌফিক দেন। অপ্রতিমের সঙ্গে নিজের স্মৃতির কথাও উল্লেখ করেন তিনি।

আনাস লেখেন, ‘মাঝেমধ্যে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলতো যে ভাই কই আছো, ছবি তুলব কয়েকটা। আসলে এগুলো ভেবে এখন খারাপই লাগতেছে।’

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমের সঙ্গে ঘোরাফেরা করা তুহিন নামের এক যুবককে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শাহরিয়ার আনাসকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন ও আনাস ছাড়াও ফাহিম নামে আরও একজনকে আটকের খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে রাত পৌনে ১২টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ফাহিমের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের ভাষ্য, শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তুহিন (১৯) ও শাহরিয়ার আনাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, এর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

ঘটনার বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি