ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের? হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭ অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো গ্যাস সিলিন্ডারের আগুনে গাজীপুরে ৩৮ ঘর পুড়ে ছাই যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা অকারণে ওজন কমলে রক্ত পরীক্ষার পরিবর্তনেও মিলতে পারে ক্যানসারের ইঙ্গিত দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১০:১৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১০:১৭:৪৪ পূর্বাহ্ন
একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার (২০ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সশরীরে কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে। এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

শনিবার রাতে একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হয়েছে। ফলে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, তা চূড়ান্তভাবে জানা গেছে।

ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র

একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের সঙ্গে এসএসসি পরীক্ষার মার্কশিট ও সনদের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অনলাইন আবেদন নিশ্চায়নের কপি রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বরও প্রয়োজন হবে।

কলেজভেদে ভর্তি ফি

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে একাদশ শ্রেণিতে ভর্তির ফি ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত কি না, বাংলা বা ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর, জেলা বা মফস্বল এলাকার ওপর ভিত্তি করে ফি নির্ধারিত হবে।

এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর বা বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩ হাজার, জেলা পর্যায়ে ২ হাজার এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা সদরে বাংলা ভার্সনে ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তিতে ৭ শতাংশ কোটা

ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

নিশ্চায়ন করেনি ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন করেছে। তবে ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন নিশ্চায়ন না করায় প্রথম ধাপের ভর্তি থেকে তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, যারা নিশ্চায়ন করেনি, তাদের প্রাথমিক মনোনয়ন বাতিল হয়েছে। তাদের পুনরায় আবেদন করতে হবে।

তিনি জানান, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ হওয়ার পর আবার আবেদন নেওয়া হবে। তখন যারা প্রথম ধাপে নিশ্চায়ন করেনি, তারা নতুন করে আবেদন করে ভর্তির সুযোগ পাবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?