ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭ অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো গ্যাস সিলিন্ডারের আগুনে গাজীপুরে ৩৮ ঘর পুড়ে ছাই যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা অকারণে ওজন কমলে রক্ত পরীক্ষার পরিবর্তনেও মিলতে পারে ক্যানসারের ইঙ্গিত দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১১:০৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১১:০৫:৩২ পূর্বাহ্ন
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৫৭ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ১৪৬ জন, গুলশানে ৪১ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককেটলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক ও একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ছাড়া দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। অভিযানে দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স