ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৩:০৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৩:০৮:৩৬ অপরাহ্ন
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন

রাশিয়ায় রাতভর ১১০০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে মস্কোমুখী ৪৫০টি ড্রোন ছিল বলে জানিয়েছেন রাজধানীর মেয়র সের্গেই সোবিয়ানিন। হামলায় মস্কোর একটি তেল শোধনাগার ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রুশ কর্মকর্তারা জানান, দেশজুড়ে, ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। মস্কোর মেয়র বলেন, শনিবার থেকে রাজধানীর দিকে আসা ৪৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগারের এলাকায় পৌঁছায় এবং একটি আবাসিক ভবনে আঘাত হানে।

রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মস্কো অঞ্চলে হামলায় দুজন নিহত হয়েছেন। রামেনস্কি জেলায় একটি ২১ তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলে ৭০ শিশুসহ প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

সোবিয়ানিন এ হামলাকে মস্কোর ওপর এ ধরনের ‘সবচেয়ে বড়’ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, হামলার উদ্দেশ্য ছিল সংসদীয় নির্বাচনের শেষ দিনের ভোটগ্রহণ ব্যাহত করা। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, সেই উদ্দেশ্য সফল হয়নি। ইউক্রেন এখনো এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এ হামলা রাশিয়ার সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে ঘটে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটিই রাশিয়ার প্রথম সংসদীয় নির্বাচন। ৪৫০ আসনের স্টেট দুমার নির্বাচনে ভোট হচ্ছে তিন দিন ধরে।

রাশিয়া ইউক্রেনের দখল করা চারটি অঞ্চলেও ভোটগ্রহণ করছে। ক্রিমিয়াতেও ভোট হচ্ছে। ইউক্রেন এসব এলাকায় রাশিয়ার আয়োজিত ভোটকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।

এদিকে রাশিয়ার ওপর ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রুশ হামলা—দুই পক্ষের মধ্যেই সাম্প্রতিক সময়ে বেড়েছে। মস্কোর তেল শোধনাগারটি এর আগেও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী