ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী আইফোন ছিনতাই, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? উত্তেজনার মধ্যেই সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক, নেপথ্যে কী? ছোট বহর, নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি সুরা আর রহমানে যেসব নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ্ঞরা কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’ দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৩:২৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৩:২৫:০৬ অপরাহ্ন
জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে উত্তর কোরিয়া একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানিয়েছে, বস্তুটি সাগরে পড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে।’ পূর্ব সাগর জাপান সাগর নামেও পরিচিত।

এর আট দিন আগে একই সাগর লক্ষ্য করে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। পরে উত্তর কোরিয়া জানিয়েছিল, সেগুলো ছিল যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ।

রোববারের উৎক্ষেপণের বিষয়টি জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা এটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ বলে উল্লেখ করে।

পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিক্ষেপ করা বস্তুটি সাগরে পড়ে গেছে। তবে উৎক্ষেপণের ধরন, পাল্লা বা গতিপথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে চলতি সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। ওই প্রস্তাবে দেশটির পারমাণবিক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

কয়েক দিন আগেই পিয়ংইয়ং নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মর্যাদা পুনর্ব্যক্ত করেছিল। এর পরপরই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ

অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ