ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী আইফোন ছিনতাই, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? উত্তেজনার মধ্যেই সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক, নেপথ্যে কী? ছোট বহর, নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি সুরা আর রহমানে যেসব নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ্ঞরা কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’ দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৩:২৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৩:৩৪:৩২ অপরাহ্ন
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজ ও পপসংগীতের বিশ্বখ্যাত তারকা টেলর সুইফটকে একসঙ্গে দেখা গেল কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে। ম্যাচ চলাকালে দুই তারকার দীর্ঘ আড্ডার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই তাদের কথোপকথন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কৌতূহলের উত্তর দিয়েছেন টম ক্রুজ। তিনি জানান, সেদিন টেলর সুইফটই তাকে ফুটবল সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিলেন। টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’ একই সঙ্গে টেলর যে ফুটবল বেশ ভালো বোঝেন, সেটিও স্বীকার করেন তিনি।

ম্যাচটি ছিল টেলরের জীবনসঙ্গী ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের। সেদিন টেলিভিশন জগতের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস থাকলেও সেখানে না গিয়ে টেলর মাঠে উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ মহামারির পর দীর্ঘ সময় কোনো ফুটবল ম্যাচ মাঠে বসে দেখেননি টম। তিনি জানান, কোভিডের আগে সর্বশেষ ফুটবল ম্যাচ দেখেছিলেন তিনি। তাই অ্যারোহেড স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচে উপস্থিতি ছিল দীর্ঘ বিরতির পর তার ফুটবল মাঠে ফেরার মুহূর্ত।

তবে দুই তারকার আলোচনা শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও তাদের কথা হয়েছে। টেলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানান টম।

টেলরের প্রশংসা করে টম বলেন, তিনি শুধু অসাধারণ গায়িকা নন, দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও। পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেন এই হলিউড তারকা। একপর্যায়ে টেলরকে ‘জিনিয়াস’ বলেও উল্লেখ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ

অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ