ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও অপমানজনক শাস্তি নিষিদ্ধ শেরেবাংলা নগরে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা মঞ্চে ‘বুক চেপে’ পড়ে গেলেন সালমান, কি হয়েছিল? ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:০৫:০৪ অপরাহ্ন
ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশটির বর্তমান ব্যবস্থা প্রশ্ন করা শিক্ষার্থীদের চেয়ে ‘অন্ধভক্ত’ মানুষকে বেশি পছন্দ করে। তার দাবি, শিক্ষার্থীরা প্রশ্ন করে বলেই ব্যবস্থা তাদের নিয়ে উদ্বিগ্ন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ‘ছাত্রদের কণ্ঠ’ (Chhatron Ki Goonj) কর্মসূচিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, একজন শিক্ষার্থীর স্বাভাবিক বৈশিষ্ট্য হলো কৌতূহল ও প্রশ্ন করার মানসিকতা। কেন কোনো সিদ্ধান্ত নেওয়া হলো, কেন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেলেন, কেন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং পড়াশোনা শেষ করার পরও কেন অনেক তরুণ চাকরি পাচ্ছেন না—এসব প্রশ্ন শিক্ষার্থীরা করে।

তার ভাষ্য, শিক্ষার্থীদের প্রশ্নের কারণেই ‘ব্যবস্থা’ তাদের নিয়ে উদ্বিগ্ন। এ প্রসঙ্গে তিনি প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ পরীক্ষায় বিলম্ব, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষকদের শূন্য পদ এবং বৃত্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব, সরকারি চাকরিতে নিয়োগ আটকে থাকা, ছাত্রাবাসের সংকট, বৃত্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানান। রাহুল তাদের বক্তব্য শোনেন এবং শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলেন।

রাহুল গান্ধী আরও বলেন, শুধু শিক্ষার সুযোগ তৈরি করলেই হবে না; পড়াশোনা শেষ করার পর তরুণদের কর্মসংস্থানের সুযোগও নিশ্চিত করতে হবে। শিক্ষা, পরীক্ষা ও নিয়োগব্যবস্থার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি অভিযোগ করেন, পর্যাপ্ত তথ্য-উপাত্ত যাচাই না করেই রাহুল এসব বক্তব্য দিয়েছেন। শিক্ষাব্যবস্থা ও অন্যান্য বিষয়ে কথা বলার সময় তথ্য ও পরিসংখ্যান উপস্থাপনের আহ্বান জানান তিনি।

রাহুল গান্ধীর বক্তব্য এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের পাল্টা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইন্দোরের কর্মসূচিতে শিক্ষা, নিয়োগ ও তরুণদের কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক বিতর্কও সামনে আসে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও অপমানজনক শাস্তি নিষিদ্ধ

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও অপমানজনক শাস্তি নিষিদ্ধ