ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও অপমানজনক শাস্তি নিষিদ্ধ শেরেবাংলা নগরে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা মঞ্চে ‘বুক চেপে’ পড়ে গেলেন সালমান, কি হয়েছিল? ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৮:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৮:১৯:৫৭ অপরাহ্ন
‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

মাদক সমস্যা নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষাকে প্রাধান্য দিয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি অভিভাবকের মতো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করতে হবে। তাদের নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

আলোচনা সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীসহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা