ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু সীমান্তে পড়ে থাকা বাংলাদেশি শিশুর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও অপমানজনক শাস্তি নিষিদ্ধ শেরেবাংলা নগরে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা মঞ্চে ‘বুক চেপে’ পড়ে গেলেন সালমান, কি হয়েছিল? ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৯:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৯:৩৬:১০ অপরাহ্ন
নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম সাইবার প্রতারণার শিকার হয়েছেন। বিকাশে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ১৯ হাজারের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে।

নিজে প্রতারণার শিকার হয়ে অন্য গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।

বজলুল করিম জানান, সম্প্রতি তার মোবাইলে বিকাশ থেকে ১৬ হাজার ৫০০ টাকা লোন পাওয়ার একটি অফারসংবলিত বার্তা আসে। এর কিছুক্ষণ পর প্রতারকচক্রটি কৌশলে তার বিকাশ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় এবং লোনের আবেদন করে।

গত শনিবার রাত ৯টা ৩১ মিনিটে তার অ্যাকাউন্টে লোনের ১৬ হাজার ৫০০ টাকা জমা হয়। এর আগে অ্যাকাউন্টে ছিল ২ হাজার ৬৫০ টাকা। লোনের টাকা যোগ হওয়ার পর মোট ব্যালেন্স দাঁড়ায় ১৯ হাজার ১৪৫ টাকা।

কিন্তু টাকা জমা হওয়ার মাত্র চার মিনিট পর রাত ৯টা ৩৫ মিনিটে অ্যাকাউন্টের পুরো টাকা তুলে নেওয়া হয় বলে জানান তিনি।

পরদিন সকালে লক্ষ্মীপুর থেকে কর্মস্থলে ফেরার পথে পরিচিত এক ব্যক্তিকে টাকা পাঠাতে গিয়ে বিষয়টি টের পান বজলুল করিম। অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় তিনি লেনদেনের ইতিহাস যাচাই করেন। তখনই প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।

ঘটনার পর তিনি বিকাশ হেল্প সেন্টারে অভিযোগ করেন। সেখানে তদন্তের জন্য এক সপ্তাহ সময় নেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর বিকাশ হেল্প সেন্টারে যোগাযোগ করলে কারিগরি নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ নেই বলে জানানো হয়। একই সঙ্গে পিন নম্বর ও গোপন তথ্যের নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

প্রতারণার ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বজলুল করিম বলেন, প্রতারকচক্র অত্যন্ত সূক্ষ্ম কৌশলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। এতে সাধারণ গ্রাহকদেরও ঝুঁকি রয়েছে। তাই অন্য কেউ যেন এমন প্রতারণার শিকার না হন, সে জন্য সবাইকে লোন বা অন্য কোনো আর্থিক অফারের বার্তায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু