ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬ অপ্রতিমের মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু সীমান্তে পড়ে থাকা বাংলাদেশি শিশুর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও অপমানজনক শাস্তি নিষিদ্ধ শেরেবাংলা নগরে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা মঞ্চে ‘বুক চেপে’ পড়ে গেলেন সালমান, কি হয়েছিল? ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১০:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১০:৪২:২৮ অপরাহ্ন
হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

ইহুদিদের ধর্মীয় উৎসব ইয়ম কিপ্পুরকে সামনে রেখে কড়া নিরাপত্তার মধ্যে পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন কয়েকজন মন্ত্রী ও বিপুলসংখ্যক ইসরায়েলি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট হয়ে নেতানিয়াহু পশ্চিম দেয়াল প্রাঙ্গণে যান বলে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। তার সফরকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ও তার সঙ্গে থাকা বিপুলসংখ্যক ইসরায়েলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। একই সময়ে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ বাব আল-রহমার কাছে ইসরায়েলিদের ধর্মীয় প্রার্থনা ও আচার পালনের আহ্বান জানানো হয়।

ইয়ম কিপ্পুর শুরুর আগে আল-আকসা ঘিরে উত্তেজনা বাড়তে পারে—এমন আশঙ্কায় ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট মুসল্লিদের আল-আকসায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

পশ্চিম দেয়াল ও আল-আকসা প্রাঙ্গণ নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম দেয়ালকে আল-আকসা প্রাঙ্গণের অংশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, ইসরায়েল পশ্চিম দেয়ালকে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে দেখে।

এরই মধ্যে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় প্রায় ১০০ ইসরায়েলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার ও প্রার্থনা করেছে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে।

ইয়ম কিপ্পুর শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। এরপর সুক্কোটসহ আরও কয়েকটি ইহুদি ধর্মীয় উৎসব রয়েছে। এসব উৎসবকে কেন্দ্র করে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ ও ধর্মীয় আচার পালনের ঘটনা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান

গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান