ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬ অপ্রতিমের মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু সীমান্তে পড়ে থাকা বাংলাদেশি শিশুর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও অপমানজনক শাস্তি নিষিদ্ধ শেরেবাংলা নগরে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা মঞ্চে ‘বুক চেপে’ পড়ে গেলেন সালমান, কি হয়েছিল? ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১১:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১১:২৯:০৯ অপরাহ্ন
বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক চিঠিতে তাদের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। চিঠির বিষয় ছিল ‘স্পিকার কর্তৃক বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন’।

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬-এর ১৮(১)(ঙ) ধারায় জাতীয় সংসদের স্পিকার কর্তৃক বগুড়ার সংসদীয় আসন থেকে নির্বাচিত দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়নের বিধান রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিবের সই করা চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠির অনুলিপি বগুড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মনোনীত দুই সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের চিঠি।

সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। এটি শুধু তার জন্য নয়, বগুড়ার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়কে আধুনিক, মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান

গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান