ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ্ঞরা কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’ দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে খুবির শিক্ষার্থী হত্যায় উঠে এলো যাদের নাম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬ অপ্রতিমের মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু সীমান্তে পড়ে থাকা বাংলাদেশি শিশুর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:২৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:২৭:১০ পূর্বাহ্ন
রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ওই শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।

আনসার বাহিনী জানায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্য নন, তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী ওই ঘটনায় আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ঘটনার সঙ্গে আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো বিষয় নেই।

সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে ঘটনাটিতে আনসার সদস্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, ওই তথ্য সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বাহিনীটি জানিয়েছে, প্রকৃত তথ্য যাচাই না করে ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং এতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবার প্রতি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে প্রয়োজনীয় সংশোধনী দেওয়ার অনুরোধ জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা

প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা