ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি সুরা আর রহমানে যেসব নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ্ঞরা কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’ দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে খুবির শিক্ষার্থী হত্যায় উঠে এলো যাদের নাম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬ অপ্রতিমের মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন

প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১১:১৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১১:১৮:৩৩ পূর্বাহ্ন
প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে জ্যামাইকা কিংসম্যানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

সোমবার (২১ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে জ্যামাইকা ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে শিরোপা নিশ্চিত করে ফ্যালকনস।

জ্যামাইকার ইনিংসে একাই লড়েছেন মাজ সাদাকাত। ৫৮ বলে ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১১৪ রান করেন তিনি। সাইম আইয়ুব করেন ২২ বলে ২৯ রান। এরপর জ্যামাইকার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

অ্যান্টিগার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আলজারি জোসেফ পান ২ উইকেট। মুকিমের নিয়ন্ত্রিত বোলিংয়েই সাদাকাতের দুর্দান্ত ইনিংসের পরও জ্যামাইকার রান ১৭০-এ আটকে যায়।

১৭১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অ্যান্টিগা। রাহকিম কর্নওয়াল ৬ বলে ২০ রান করে প্রথম ওভারেই বিদায় নেন। পাওয়ারপ্লে শেষে ফ্যালকনসের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭৬ রান।

এরপর এভিন লুইস ২৬ বলে ৩৮ রান করে আউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ আর হারায়নি ফ্যালকনস। আমির জাঙ্গু ও হাসান নওয়াজ দায়িত্ব নিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান।

জাঙ্গু ৩৪ বলে অপরাজিত ৫৭ রান করেন। হাসান নওয়াজ ৩৫ বলে অপরাজিত থাকেন ৪৭ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই ১৭ ওভারে জয় নিশ্চিত করে অ্যান্টিগা।

এই জয়ের মধ্য দিয়ে সিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। নতুন দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে প্রথম শিরোপাটি উঠল অ্যান্টিগার হাতে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি