ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট বহর, নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি সুরা আর রহমানে যেসব নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ্ঞরা কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’ দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে খুবির শিক্ষার্থী হত্যায় উঠে এলো যাদের নাম

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১২:০৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১২:০৬:০৫ অপরাহ্ন
‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনায় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। পরে নিহতদের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরও এক নারী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন আরও তিনজন।

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, প্রথম দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিয়ে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে বগুড়ার রানীরহাট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে লাশবাহী অ্যাম্বুলেন্সে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে মোছা. খাদিজা খাতুন (৫২) নামে এক নারী নিহত হন। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুটি ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স