ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী আইফোন ছিনতাই, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? উত্তেজনার মধ্যেই সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক, নেপথ্যে কী? ছোট বহর, নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি সুরা আর রহমানে যেসব নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ্ঞরা কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’ দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০১:১৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০১:১৬:৩৭ অপরাহ্ন
ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত রিয়ালের বিপক্ষে গেছে বলে দাবি করেছেন তিনি। এর মধ্যে ফেদে ভালভার্দের ওপর করা একটি ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনেও নিয়ে আসেন এই পর্তুগিজ কোচ।

ম্যাচের ৩৭ মিনিটে জুড বেলিংহ্যাম ও আতলেতিকোর ক্রিশ্চিয়ান রোমেরোর মধ্যে বল দখলের লড়াইয়ে সংঘর্ষ হয়। ঘটনাটিতে বেলিংহ্যামকে হলুদ কার্ড দেখান রেফারি। মরিনিও তখন রোমেরোকে বিপজ্জনক ফাউলের জন্য লাল কার্ড দেখানোর দাবি জানান।

রিপ্লেতে দেখা যায়, রোমেরোর স্টাড বেলিংহ্যামের হাঁটুতে আঘাত করে। পরে ভিএআরের পর্যালোচনায় বেলিংহ্যামের হলুদ কার্ড প্রত্যাহার করা হয় এবং রোমেরোকে হলুদ কার্ড দেখানো হয়।

এরপর ফেদে ভালভার্দের ওপর কাং-ইন লির করা ফাউল নিয়েও প্রশ্ন তোলেন মরিনিও। তাঁর মতে, ওই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল। এ সময় ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে সিদ্ধান্তগুলো ইচ্ছাকৃতভাবে রিয়ালের বিপক্ষে নেওয়া হয়েছে—এমন দাবি করেননি মরিনিও। তিনি বলেন, এগুলোকে তিনি কর্মকর্তাদের ভুল হিসেবেই দেখতে চান।

‘আমি বিশ্বাস করতে চাই এগুলো কেবলই ভুল, যেমন একজন কোচও ভুল করেন, একজন খেলোয়াড়ও ভুল করেন।’

হারের পরও খেলোয়াড়দের পারফরম্যান্সে হতাশ নন বলে জানান মরিনিও। বিশেষ করে প্রথমার্ধে দলের খেলায় সন্তুষ্ট ছিলেন তিনি।

মরিনিও বলেন, ‘দল হিসেবে আমার দলকে আমার ভালো লেগেছে। প্রথমার্ধেও তাদের আমার সত্যিই ভালো লেগেছে। দ্বিতীয়ার্ধে বল দখলে রাখা এবং আতলেতিকোর বল দখল থামানো স্বাভাবিকভাবেই খুব কঠিন ছিল। তাদের গর্ব আমার ভালো লেগেছে, তাদের দৃঢ়সংকল্প আমার ভালো লেগেছে। আমার খেলোয়াড়দের নিয়ে হতাশ না হওয়াটা আমার জন্য ভালো একটা অনুভূতি।’

ডিন হাউসেনের বহিষ্কার এবং এর পর আতলেতিকোর পাওয়া পেনাল্টি নিয়েও কথা বলেন রিয়াল কোচ। তবে ওই ঘটনার ভিএআরের রিপ্লে এখনো দেখেননি বলে জানান তিনি।

এই হারের পর লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় স্থানে উঠে বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

তবে মৌসুমের এখনও অনেকটা পথ বাকি বলে মনে করেন মরিনিও। তিনি বলেন, ‘স্বাভাবিক পরিস্থিতিতে, বিষয়টা কীভাবে শুরু হলো তা নিয়ে নয়, বরং কীভাবে শেষ হলো সেটাই গুরুত্বপূর্ণ।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ

অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ