ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে অর্ধশতাধিক স্বর্ণবার জব্দ রাশিয়ার নির্বাচনে আবারও পুতিনের ঐতিহাসিক জয় ইউরোপের কোন দেশে জ্বালানি তেলের দাম কত পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে মিরপুরের নতুন উপ-পুলিশ কমিশনার রিকাবদার, লালবাগে মোস্তাক কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী আইফোন ছিনতাই, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? উত্তেজনার মধ্যেই সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক, নেপথ্যে কী? ছোট বহর, নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি সুরা আর রহমানে যেসব নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে

ইউরোপের কোন দেশে জ্বালানি তেলের দাম কত

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:১৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:১৪:০৯ অপরাহ্ন
ইউরোপের কোন দেশে জ্বালানি তেলের দাম কত

ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম নিয়ে চাপ তৈরি হয়েছে। বিশ্ববাজারের পরিস্থিতি ও স্থানীয় করব্যবস্থার কারণে দেশভেদে পেট্রোল ও ডিজেলের দামে বড় পার্থক্য দেখা যাচ্ছে।

ইউরোপীয় কমিশনের অয়েল বুলেটিন ও ইউরোপিয়ান ফুয়েল প্রাইসেস ইন্ডিকেটরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের সর্বশেষ হিসাবে ইউরোপের কয়েকটি বড় দেশে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

সবচেয়ে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে নেদারল্যান্ডসের মানুষকে। দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ২ দশমিক ৪৩ ইউরো এবং ডিজেল ২ দশমিক ৪৯ ইউরো।

এর পরেই রয়েছে জার্মানি। দেশটিতে প্রতি লিটার পেট্রোল ২ দশমিক ৩৬ ইউরো এবং ডিজেল ২ দশমিক ৪২ ইউরো।

ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্যেও জ্বালানির দাম তুলনামূলক বেশি। সেখানে প্রতি লিটার পেট্রোল ১ দশমিক ৬৪ পাউন্ড এবং ডিজেল ১ দশমিক ৮৬ পাউন্ড।

নিজেই তেল উৎপাদনকারী দেশ হলেও নরওয়েতে করের কারণে জ্বালানির দাম বেশ চড়া। দেশটিতে প্রতি লিটার পেট্রোল ২৩ দশমিক ৫০ নরওয়েজিয়ান ক্রোন এবং ডিজেল ২৪ দশমিক ১০ ক্রোনে বিক্রি হচ্ছে।

ফ্রান্সে প্রতি লিটার পেট্রোলের দাম ২ দশমিক ২২ ইউরো এবং ডিজেল ২ দশমিক ২৯ ইউরো। ইতালিতে পেট্রোল ২ দশমিক ১৪ ইউরো এবং ডিজেল ২ দশমিক ২৯ ইউরো।

অস্ট্রিয়ায় পেট্রোলের দাম ১ দশমিক ৮৯ ইউরো এবং ডিজেল ২ দশমিক ১৯ ইউরো। তুলনামূলক কম দামে জ্বালানি পাওয়া যাচ্ছে স্পেন ও পর্তুগালে।

স্পেনে প্রতি লিটার পেট্রোল ১ দশমিক ৭৪ ইউরো এবং ডিজেল ১ দশমিক ৮৬ ইউরো। পর্তুগালে পেট্রোল ১ দশমিক ৭১ ইউরো এবং ডিজেল ১ দশমিক ৯৮ ইউরো।

তালিকাভুক্ত দেশগুলোর প্রায় সবকটিতেই ডিজেলের দাম পেট্রোলের চেয়ে বেশি। ফলে পণ্য পরিবহণসহ সড়কভিত্তিক বিভিন্ন খাতে ব্যয় বাড়ার চাপ তৈরি হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে অর্ধশতাধিক স্বর্ণবার জব্দ

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে অর্ধশতাধিক স্বর্ণবার জব্দ