ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বার পাসপোর্ট হারালে বড় অঙ্কের জরিমানা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১১:১৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১১:১৩:৪০ পূর্বাহ্ন
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। দুই পক্ষের জন্য উপযুক্ত সময় ও সুযোগ মিললে এ বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি এ বিষয়ে কথা বলেন। এর আগে চলতি মাসের শুরুতেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘এই সফরে ইউএনের অধিবেশনে যুক্ত হওয়ার জন্যই প্রধানমন্ত্রী এসেছেন।’

২৪ সেপ্টেম্বর ভাষণ

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তাঁর প্রথম ভাষণ।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর। এরপর সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত অভ্যর্থনাতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রায় তাঁকে নির্ধারিত হোটেলে নেওয়া হয়। সফরকালে সেখানেই তাঁর অবস্থান করার কথা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স