ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল, ম্যাচ শেষে ধাক্কাধাক্কি ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা হাম-ডেঙ্গুর সঙ্গে মৌসুমি ‘ফ্লু’, উপসর্গ বুঝে ব্যবস্থা নেওয়ার তাগিদ বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে কি প্রভাব পড়বে? বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭ চুয়েটে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌসুমি সর্দি-কাশি এড়াতে যে সহজ অভ্যাসের পরামর্শ বিশেষজ্ঞদের চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন? ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা

পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৩:১৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৩:১৪:১৬ অপরাহ্ন
পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি বলেন, ১১ দলীয় জোট ও আওয়ামী লীগ—এই দুই বিরোধী পক্ষকে সামলে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। তার ভাষ্য, সরকার বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে।

রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপি দেশকে অস্থিতিশীল করতে বাস ও ট্রেনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত। এ ধরনের অভিযোগের পক্ষে তিনি বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন।

তিনি বলেন, এনসিপির এক নেতা আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে আগুন-সন্ত্রাসের পথ বেছে নেওয়ার অভিযোগ করেছেন। একই দলের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান প্রশ্ন তোলেন, ১১ দলের দাবি মেনে নিলে ককটেল বিস্ফোরণ বন্ধ হবে—এমন বক্তব্যের অর্থ কী।

রাশেদ খান আরও বলেন, যারা নির্বাচিত সরকারকে ব্যর্থ করতে চায়, তারা অপরাধ করছে কি না—এ প্রশ্নও বিবেচনা করা উচিত।

জুলাইয়ের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচিকেও স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নয় বলে মন্তব্য করেন রাশেদ খান। তাঁর অভিযোগ, লংমার্চের নামে অনেকে ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে রাশেদ খান বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। সরকার ভর্তুকি দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাশেদ খান আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরাতে অনেকে সক্রিয় রয়েছে। আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘অপতৎপরতা’ ও ‘অসৌজন্যতায়’ জড়িয়েছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। তাঁর দাবি, বিদেশের মাটিতে এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান

শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান