জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ হয়। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক মঙ্গলবার শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিশ্বনেতারা বক্তব্য দিচ্ছেন। উদ্বোধনী দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভাষণ দেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নিচ্ছেন। মঙ্গলবার তিনি সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
জি বাংলা ডেস্ক