ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের গলফ,টুইট,বই আর নাতি-নাতনি—কেমন কাটে ট্রাম্পের অবসর? ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী অভিযান, এক রাতেই আটক ৬২৪ ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে? একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আজ প্রধানমন্ত্রীর ভাষণ ডেঙ্গু প্রতিরোধে জেসিআই ঢাকা স্পার্কসের সেমিনার, শিশুদের মাঝে মশারি বিতরণ বেনাপোল সীমান্তে ৩ লাখ ৮১ হাজার টাকার চোরাই পণ্য জব্দ চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১০:৩১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১০:৩১:৪৭ পূর্বাহ্ন
শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে প্রকাশ্যে গণনা করা হবে। গণনা শেষে অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যয় করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত আহ্বায়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিটির সদস্য সচিব ও সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, দানের অর্থের ৩৫ শতাংশ সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে রাখা হবে। ওই হিসাব জেলা প্রশাসক ও মাজারের মোতোয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। বাকি ৬৫ শতাংশ মাজারের দৈনন্দিন ব্যয় এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যয় করা হবে।

তিনি জানান, অর্থ গণনা ও হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। অবসরপ্রাপ্ত সিভিল সার্জন অথবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্য থেকে এ পদে নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।

মাজারের সার্বিক পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটি থাকবে। জেলা প্রশাসক এ কমিটির আহ্বায়ক হবেন। কমিটিতে সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট মহানগর পুলিশ, সিলেট জেলা পরিষদ এবং পুলিশ সুপারের একজন করে প্রতিনিধি থাকবেন।

মাজারের মোতোয়াল্লি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত ম্যানেজার সাচিবিক দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা, উন্নয়ন ও ব্যবস্থাপনাসংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কমিটি।

এর আগে মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগ ও পরবর্তী বিতর্কের পর গত ২৩ জুন আর্থিক ব্যবস্থাপনা এবং সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।

এক মাসের মধ্যে মাজার পরিচালনার জন্য একটি যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ দেওয়ার কথা থাকলেও প্রায় আড়াই মাস পর কমিটি এসব সিদ্ধান্তে পৌঁছেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ